
মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার সলঙ্গা সিরাজগঞ্জ
উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি।
গতকাল ভুইয়াগাছি বাজারে অনুষ্ঠিত এক গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদ, বর্মগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক আকন্দ, পাঙ্গাসি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল সরকার, চান্দাইকোনা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল সরকার এবং ছাত্রদল নেতা জুবায়ের হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা তরুণ দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঘুরকা ইউনিয়নের কৃতি সন্তান, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগকালে আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খান ভুইয়াগাতি দে-ভোগ বাজার এলাকায় ব্যাপক প্রচারণা চালান এবং সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন। এ সময় অনেকেই তার প্রতি সমর্থন ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
স্থানীয়দের মতে, তার এই গণসংযোগ কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। নির্বাচনকে সামনে রেখে তার এ ধরনের কার্যক্রমে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে।