রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে প্রযুক্তিপ্রেমী ও সাধারণ গ্রাহকদের আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কম্পিউটার সেবাদানকারী প্রতিষ্ঠান ‘ইউনিক আইটি’ (Unique IT)।
রায়পুর আলিয়া মাদ্রাসা মার্কেটের বড় মসজিদ রোড এলাকায় অবস্থিত এই আউটলেটটিতে মিলছে সকল ব্র্যান্ডের ল্যাপটপ সার্ভিসিং, কম্পিউটার ও ল্যাপটপ এক্সেসরিজ, প্রিন্টার এক্সেসরিজ, সিসি ক্যামেরা বিক্রয় ও সার্ভিসিং এবং বিভিন্ন নেটওয়ার্কিং সরঞ্জাম।
গ্রাহকরা এখান থেকে খুব সহজেই প্রিন্টারের কার্টিজ, টোনার, কেবল, রাউটার, সুইচ, মনিটর, কিবোর্ড, মাউস, ইউপিএস, ল্যাপটপ ব্যাগ, কুলিং প্যাড ও চার্জারসহ প্রয়োজনীয় সব ধরনের প্রযুক্তিপণ্য কিনতে পারবেন।
ইউনিক আইটি-এর স্বত্বাধিকারী এমডি. আল আমিন জানান, রায়পুর উপজেলার মানুষের প্রযুক্তি-সংক্রান্ত যাবতীয় সেবা অত্যন্ত সহজ ও সুবিধাজনকভাবে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ‘প্রযুক্তি সেবায় রায়পুরের আমরাই’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি মানসম্পন্ন সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঠিকানা: আলিয়া মাদ্রাসা মার্কেট, বড় মসজিদ রোড, রায়পুর, লক্ষ্মীপুর।
যোগাযোগ: ০১৬৩৪-০২৫৬৬৭