
মোঃ শাহাবুদ্দিন
স্টাফ করেসপন্ডেন্ট একুশে নিউজ।
| ৩ মে, ২০২৬। রবিবার
হাটহাজারী উপজেলার ১১ নং ফতেপুর ইউনিয়নে শিশুদের মরণব্যাধি হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ ৩ মে (রবিবার) সকালে ফতেপুর হেলাল চৌধুরী পাড়া সংলগ্ন এম.কে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
আজকের এই কার্যক্রমে মূলত ৯ মাস থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী শিশুদের এই বিশেষ টিকা প্রদান করা হয়।
স্থানীয় অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এবং সকাল থেকেই কেন্দ্রে শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ও টিকাদান কর্মী মোঃ দিদারুল আলম জানান, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান:
৪ মে: আগামীকালও এই একই কেন্দ্রে (এম.কে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) হামের টিকা প্রদান করা হবে।
৬ মে: আগামী বুধবার উপজেলার ভবানীপুর এলাকায় এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
স্বাস্থ্যকর্মীর আহ্বান:
মোঃ দিদারুল আলম সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "একটি শিশুও যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে।
সুস্থ ও সবল প্রজন্ম গড়তে নির্ধারিত সময়ে আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করুন।"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করছেন।