

স্টাফ রিপোর্টাস মোঃ ইউসুফ: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কুট্টাপাড়া মোড় ঢাকা-সিলেট মহাসড়ককের উপরে কিশোর জিহাদ (১৭) হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার তারিখ ১৮/০৭/২০২৬ইং রোজ রোববার সময় ১০:০০ ঘটিকায় সকালে সরাইল উপজেলা সদরের ঢাকা-সিলেট মহাসড়কে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময়বক্তব্য দেন স্হানীয় সাবেক মেম্বার,মন্জুর বক্স,সমাজ সেবক জয়নাল মিয়া,আওলাদ হোসেন, মোঃ জয়। বক্তারা বলেন, প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।উল্লেখ্য, গত শুক্রবার রাত প্রায় ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল ব্র্যাক অফিসের পূর্ব পাশে পুলের সংযোগস্থল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন জিহাদ। সে সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। নিহত জিহাদ স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কর্মরত ছিল।
ঘটনার পর আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মানববন্ধনে সরাইল থানার অফিসার্স ইনসার্জ মনজুর কাদের ভূঁইয়া বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ সময় তিনি মানববন্ধনে সৃষ্ট যানজট নিরসনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম নিহতের পরিবারকে আশ্বস্থ করে বলেন, ঘটনা জরিতদের পলিশ খুজে বের করার কাজ করছে।আপনারা ওসি সাহেবের সাথে যোগাযোগ রাখবেন এবং যদি কোন সমস্যা হয় আমাকে জানাবেন।