
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
সাভারে ১৩ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষণকারী শিক্ষক আব্দুল বারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ (২ই নভেম্বর) সোমবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এতে ওই এলাকার নারী পুরুষ ও শিশুরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত থেকে এসময় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, কালিয়াকৈর এলাকায় সম্প্রতি তোহফাতুল জান্নাত মহিলা মাদ্রাসায় ১৩ বছরের এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন মাদ্রাসার পরিচালক আব্দুল বারী। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হলেও এখনো প্রধান অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে এলাকাবাসি আজ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবী করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এসময় তাকে গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।