সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
বিরুলিয়া ইউনিয়নের অন্তর্গত আমিন হাউসিং বটতলা ৬০ ফিট এলাকার মাঠ প্রাঙ্গনে রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় দেউন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোঃ আমির সিরালী, সভাপতি, বিরুলিয়া ইউনিয়ন বিএনপি, ও চেয়ারম্যান পদপ্রার্থী বিরুলিয়া ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আমির সিরালী বলেন, খেলাধুলায় বিকাশ ঘটায় এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ পরিকল্পনায় খেলাধুলার বিকল্প নেই। তাই আমরা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে খেলাধুলার প্রতি মনোযোগী হই। শুধু ফুটবল খেলা নয় পাশাপাশি প্রতিটি সিজনে বিভিন্ন ধরনের খেলার আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ সুন্দর ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবেন বলে তিনি জানান ।
আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলার প্রতি মনোনিবেশ করেছেন।এবং প্রত্যেকটি জেলা উপজেলায় মান সম্মত মাঠ গড়ার লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দদেরকে নির্দেশ প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের বিরুলিয়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে খেলাধুলার প্রতি মনোনিবেশ করেছি।
তিনি আরো বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছি আপনারা আমাকে ভোটের মাধ্যমে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সেবা করার সুযোগ করে দিবেন। আমি সদা সর্বদায় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম সাবেক সভাপতি বিরুলিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ আনোয়ার হোসেন সমাজসেবক ১ নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ জাহিদুল ইসলাম সরকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,মোঃ আলমগীর হোসেন আলম সভাপতি ৮ নং ওয়ার্ড বিরুলিয়া ইউনিয়ন বিএনপি।
ফাইনাল খেলাটিতে দুটি দল অংশগ্রহণ করেন, দেউন স্পোর্টিং ক্লাব বনাম পাড়াগ্রাম ক্রীড়া সংঘ। ফাইনাল খেলায় শত শত দর্শকের উপস্থিতিতে খেলাটি সুশৃংখলভাবে সম্পন্ন হয়। উত্তেজনার মধ্য দিয়ে উভয় দলের খেলোয়াররা সুশৃংখল ভাবে খেলা পরিচালনা করে যান। খেলাটি ৩-০ গোলের ফলাফলের মধ্য দিয়ে শেষ হয়।