
সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)
ঢাকা জেলার আশুলিয়া পাড়াগ্রামে দেওয়ান ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ ডিসেম্বর) সোমবার বিকেলে, আশুলিয়া পাড়া গ্রাম ক্রীড়া সংঘ এর উদ্যোগে ও আশুলিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দেওয়ান ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি, বিএনপির মনোনীত প্রার্থী ও সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাভার আশুলিয়া এলাকায় কোন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক কারবারি থাকবে না। এদের প্রতি জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব, (সাবেক ভাইস চেয়ারম্যান- সাভার উপজেলা)।
একই দিনে সন্ধ্যায় আশুলিয়া ৮ ওয়ার্ড বিএনপির উদ্যোগে অপর আরেকটি অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ বিএনপির মনোনীত প্রার্থী সবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ও শেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মইন উদ্দিন বিপ্লব (সাবেক ভাইস চেয়ারম্যান,সবার উপজেলা)।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীর (সাবেক স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান,আশুলিয়া ইউনিয়ন পরিষদ )।
এসময় বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।