
জাতীয় পত্রিকা সাপ্তাহ একুশে, : ১৩৫ টাকায় পুলিশে চাকরি বাংলাদেশ পুলিশের বহুল আলোচিত ও প্রশংসিত এই নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে নরসিংদী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার (২৪ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে নরসিংদী পুলিশ লাইন্সের ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
বাংলাদেশ পুলিশের নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত পরিবেশে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। জেলার মোট ৯১৬ জন আবেদনকারীর মধ্য থেকে বিভিন্ন ধাপ শেষে ৪২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, “নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না। যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন।”
চূড়ান্তভাবে প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকজন প্রার্থী তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এক নারী প্রার্থী বলেন, “আমার পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো না। অনেক কষ্ট করে এখানে এসেছি। মাত্র ১৩৫ টাকায় স্বচ্ছভাবে চাকরি পাওয়াটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”
আরেক নির্বাচিত প্রার্থী বলেন, “অনেকেই বলেছিল চাকরি পেতে টাকা লাগবে, কিন্তু এখানে এসে বুঝেছি মেধা থাকলে কোনো তদবির লাগে না। আমি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞ।”
অভিভাবকদের মধ্যেও ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। একজন অভিভাবক বলেন, “এ ধরনের স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা দেশের মানুষের আস্থা বাড়িয়েছে। কোনো দালাল বা অতিরিক্ত খরচ ছাড়াই চাকরি পাওয়া সম্ভব—এটা আজ প্রমাণ হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিকভাবে নির্বাচিত ৪২ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ নির্ভর করবে পুলিশ সদর দপ্তরের যাচাই-বাছাই, মেডিকেল পরীক্ষা ও অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হওয়ার উপর। পরবর্তী নির্দেশনা এসএমএস ও বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হবে।
মোঃ দুলাল মিয়া স্টাফ রিপোর্টার :জাতীয় সপ্তাহিক একুশে, নির্বাহী সদস্য (কেন্দ্রীয় কমিটি) :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।