

মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রতিনিধি : গত ১৯ মার্চ ২০২৬ ইং তারিখে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারস্থ ইমাম টাওয়ারের নীচ তলায় যথাযোগ্য মর্যাদায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ রমজান) জাতীয় দৈনিক একুশে নিউজ, সবার আগে, মুক্তালোক এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ঐক্য সংস্থা-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের বিস্তারিত:ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন একুশে নিউজের জেলা প্রতিনিধি এবং সাংবাদিক কল্যাণ ঐক্য সংস্থার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:এস এম মহিদার রহমান, সভাপতি, সাংবাদিক ক্লাব। আবুল কাশেম, স্বত্বাধিকারী, মসলা ভাণ্ডার। অধ্যাপক ইদ্রিস আলি।মকবি সৌহার্দ সিরাজ।কবি মনিরুজ্জামান মুন্না।নএছাড়াও সাংবাদিক ক্লাবের আবুল কালাম, মামুন, জামাল হোসেন বকুল, বাসুদেব মন্ডলসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন। দোয়া ও মোনাজাত:ইফতারের আগে উপস্থিত সকলে মিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমান। বক্তারা রমজানের শিক্ষা ধারণ করে পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।