
নিজস্ব প্রতিবেদক মোঃ বিল্লাল হোসেন: [চরমোনাই পীর সাহেব মনোনীত] আসন্ন জৈনকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ কে সামনে রেখে জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজাদুল হক মুন্সী।একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ জৈনকাঠী ইউনিয়ন গড়ার লক্ষ্য নিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। আসন্ন নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে তাঁর ঘোষিত প্রধান অঙ্গীকারসমূহ:১. সড়ক ও যোগাযোগ ব্যবস্থা: ইউনিয়নের সকল সড়ক ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও সংস্কার। ২. শিক্ষা ও স্বাস্থ্য সেবা: শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং সামাজিক সেবার পরিধি সম্প্রসারণ। ৩. কৃষি ও কর্মসংস্থান: কৃষি খাতকে সমৃদ্ধকরণ, বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যুব উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ।৪. পরিবেশ উন্নয়ন: একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য মডেল ইউনিয়ন গঠন।৫. সুশাসন ও মাদকমুক্ত সমাজ: দুর্নীতি, অনিয়ম ও মাদকমুক্ত সমাজ গঠন এবং সবার জন্য সমান সুযোগ ও ন্যায়ভিত্তিক সুশাসন নিশ্চিত করা।এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজাদুল হক মুন্সী বলেন, "জনগণের সেবা, উন্নয়ন ও সমৃদ্ধিই আমার মূল লক্ষ্য। জৈনকাঠী ইউনিয়নকে এগিয়ে নিতে এবং ইতিবাচক পরিবর্তনের অংশ হতে সকলকে এগিয়ে আসার উদার্থ আহ্বান জানাচ্ছি।তিনি আগামী নির্বাচনে জৈনকাঠী ইউনিয়নবাসীর কাছে হাতপাখা মার্কায়* মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।