
মোঃ শাহাদাৎ হোসেন
স্টাফ রিপোর্টার
পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার শিলাইদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবু হানিফ (মাস্টার)-এর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য জনাব মো. আফজাল হোসেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শিলাইদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান। এছাড়া স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে দলের কাঠামোগত শক্তি বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কর্মীদের অগ্রণী ভূমিকা পালনের বিষয়টি গুরুত্ব পায়। সমাজের সাধারণ মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করার পাশাপাশি আগামী দিনে দলীয় কর্মসূচিগুলো তৃণমূল পর্যায়ে আরও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশ শেষে উপস্থিত বিপুল সংখ্যক কর্মী নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা নিয়ে সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।