1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তামাবিল স্থল বন্দরে বৈধ এলসির ব্যবসার আড়ালে কেোন অবৈধ ব্যবসা কোন ছাড় নয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এম পি। কাঁঠালিয়ায় মৎস্য অবরোধ অমান্য করে নির্বিচারে পোনা নিধন, নিষিদ্ধ মশারি জাল জব্দ করে এলাকাবাসীর বিক্ষোভ কাঠালিয়া জোরাপোল বাজার। আবাসন পরকল্পে বিক্রি হচ্ছে মাদক। ,,নরসিংদীতে শারসভা অনুষ্ঠিত,দীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, সাভারে বিশেষ সভায় সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, সাভারে বিশেষ সভায় সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, সাভারে বিশেষ সভায় সুলতান সালাউদ্দিন টুকু গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন রিয়াজ উদ্দিন লিপ্টন: আধুনিক ও মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার ID CARD NO: 31/26 S..C MD. RABBI MIA Staff Correspondent গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের উপর সন্ত্রাসী হামলা।

কাঁঠালিয়ায় মৎস্য অবরোধ অমান্য করে নির্বিচারে পোনা নিধন, নিষিদ্ধ মশারি জাল জব্দ করে এলাকাবাসীর বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

.সাইফুল ইসলাম রানা স্টাফ রিপোর্টার :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর আনল বুনিয়া গ্রামে মৎস্য সম্পদ রক্ষায় সরকার-ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে বিষাক্ত ও নিষিদ্ধ মশারি জাল পেতে বেআইনিভাবে মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ফজলুল হকের ছেলে জাকির হোসাইনের বিরুদ্ধে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ করেছেন এলাকাবাসী।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিষিদ্ধ মশারি জাল দিয়ে নির্বিচারে পোনা ও মা মাছ নিধনের খবর পেয়ে সচেতন এলাকাবাসী একত্রিত হয়ে ঘটনাস্থল থেকে বেআইনিভাবে পেতে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ মশারি জাল জব্দ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনানুযায়ী মৎস্য সম্পদ ও পোনা মাছ রক্ষায় বর্তমানে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। তবে সরকারের এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর আনল বুনিয়া গ্রামের জাকির হোসাইন চান্দের হাট বাজার সংলগ্ন এলাকায় নিষিদ্ধ মশারি জাল পেতে নির্বিচারে পোনা ও মা মাছ নিধন করছিলেন। এই বিষাক্ত জালের ব্যবহারের কারণে নদী ও খালের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।
এলাকাবাসীর দাবি, এই বেআইনি কর্মকাণ্ডের ফলে সরকারের মৎস্য রক্ষা কর্মসূচি ব্যাহত হচ্ছে। প্রজনন মৌসুমে এভাবে মাছ শিকার বন্ধ না হলে ভবিষ্যতে দেশীয় মাছের তীব্র সংকট দেখা দিতে পারে।অবিলম্বে উক্ত স্থানে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অভিযুক্ত জাকির হোসাইনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
•

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park