1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরাইলে সড়ক দুর্ঘটনা: গভীর রাতে পণ্যবাহী ট্রাক উল্টে খাদে, অক্ষত চালক টঙ্গী পূর্ব থানায় ৪০ দিনে ৪১৯ গ্রেপ্তার বিপুল পরিমাণ মাদক ও অস্র উদ্ধার নরসিংদী জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন” (০৫ অক্টোবর ২০২৬) সরাইলে সড়ক দুর্ঘটনা: গভীর রাতে পণ্যবাহী ট্রাক উল্টে খাদে, অক্ষত চালক ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন হাইস্কুলে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত। গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন রতনদী-তালতলীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন লামায় গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী চিকিৎসকের জমি নিয়ে বিরোধ; স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ

গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

প্রতিনিধিঃ এস এম নজরুল ইসলাম

“শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর” এই আহবানে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৫ অক্টোবর ২০২৬ সোমবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদি হাসান।
আলোচনা সভা গৌরনদী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব,সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান,পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ,নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন,গৌরনদী উপজেলা কালব্ এর সহ-সভাপতি ও পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন, গৌরনদী সহকারী শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান,গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাওঃ গিয়াসউদ্দীন, আল হেলাল মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসেন, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস হোসেন, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর আলম,টরকী গার্লস স্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ বিশ্বাস,কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু মাঝি, কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান,বিল্লগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ রোকনুজ্জামান পনির সহকারী শিক্ষক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং রাজারাম সাহা প্রভাষক পালরদী মডেল স্কুল এন্ড কলেজ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park