1. admin@ekusheynews.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের দায়িত্ব নিলেন অধ্যক্ষ আলী মুহসিন স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। সরকারি নির্ধারিত দামের বেশি গ্যাস বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা: ইউএনও মো. মাসুদ রানা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। অবহেলা ও পরিত্যক্ত স্থান এখন এক মনোরম পর্যটন কেন্দ্র: নতুন রূপ পেল জৈনকাঠী ও ভূরিয়া খেয়াঘাট নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নরসিংদীর শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালকে জরিমানা। সাভারে ধর্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সরকারি হাসপাতালগুলোতে বিচ্ছিন্ন পদক্ষেপ নয় প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পিত কর্মসূচি বললে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি।

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

জেলা প্রতিনিধি:ঝালকাঠি
মো : সাইফুল ইসলাম রানা
রিপোর্টার : জাতীয় পত্রিকা একুশে,

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ভেতরের সমস্ত মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোর আনুমানিক পাঁচটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ব্যবসায়ী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দৈনিক সরেজমিন বার্তাকে জানান, ভোরে বাজারের একটি বন্ধ দোকান থেকে হঠাৎ আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন চারদিকের পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে কাঁঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানঘরসহ বিভিন্ন মালামাল ও ব্যবসার প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আকস্মিক এই অগ্নিকাণ্ডে তাদের ব্যবসার মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৯ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ১নং চেঁচরীরামপুর ইউপি চেয়ারম্যান জানান, “কৈখালী বাজারে আগুন লাগার খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনকে সাথে নিয়ে উদ্ধার কাজে অংশ নিই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি অনুদান ও পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানানো হবে।

“ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তীব্র শোক ও হাহাকার নেমে এসেছে। নিঃস্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park