1. admin@ekusheynews.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন। K কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন K: সালিশে মীমাংসার এক দিন পরই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২৫ সংবাদ শিরোনাম ​গাজীপুরে মহাসড়ক অবরোধ: দীর্ঘ যানজটে স্তব্ধ চলাচল, নিরাপত্তার স্বার্থে বহু কারখানা ছুটি ঘোষণা মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন রাজীব আহমেদ (রাজু) ব্যুরো- চীফ ফরিদপুর:

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

​ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

​স্টাফ রিপোর্টার
মোঃ বিল্লাল হোসেন :

​তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যানের যাত্রীরা।

​আন্দোলনকারী শ্রমিকরা জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে অগ্নিমূল্য, তাতে বর্তমান বেতনে সংসার চালানো সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের দুবেলা খাবার, ঘরভাড়া এবং সন্তানদের পড়ালেখার খরচ মেটাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান তারা। এছাড়া অনেক কারখানায় কয়েক মাসের বেতন বকেয়া থাকায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা।

​প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন এবং সড়ক অবরোধ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মহাসড়ক বন্ধ থাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে এবং দীর্ঘ যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, রোগী ও সাধারণ যাত্রীরা।

​খবর পেয়ে স্থানীয় পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park