1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নরসিংদীর শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালকে জরিমানা। সাভারে ধর্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সরকারি হাসপাতালগুলোতে বিচ্ছিন্ন পদক্ষেপ নয় প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পিত কর্মসূচি বললে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত দৈনিক ঢাকা পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক সোহরাব আহমেদ গাজীপুরের নাওজোর-কড্ডায় পুলিশের গাড়িতে আগুন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন। K কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন

নরসিংদীর শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালকে জরিমানা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নরসিংদীর শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালকে জরিমানা।

আজ ০৩ নভেম্বর ২০২৬ খ্রি. নরসিংদীর শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটাল-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার (ওটি) পরিচালনা এবং ব্যবহৃত অ্যানেস্থেশিয়ার ওষুধ একাধিকবার ব্যবহারের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার বিষয়টি পাওয়া যায়।উক্ত অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিবপুর, নরসিংদী। এ সময় শিবপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park