1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
K কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন K: সালিশে মীমাংসার এক দিন পরই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২৫ সংবাদ শিরোনাম ​গাজীপুরে মহাসড়ক অবরোধ: দীর্ঘ যানজটে স্তব্ধ চলাচল, নিরাপত্তার স্বার্থে বহু কারখানা ছুটি ঘোষণা মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন রাজীব আহমেদ (রাজু) ব্যুরো- চীফ ফরিদপুর: নরসিংদীতে জিপিএ-৫ প্রাপ্তিতে আবারও সাফল্যের শীর্ষে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী। ।

সালিশে মীমাংসার এক দিন পরই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২৫

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

রাজীব আহমেদ (রাজু) ব্যুরো-চীফ ফরিদপুর:

সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসার এক দিন পরই আবারও সংঘর্ষে জড়িয়েছেন ফরিদপুরের নগরকান্দার দুই গ্রামের বাসিন্দারা। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াখুলি ও সুতারকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রামের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যকার বিরোধ সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। তবে সালিশের সিদ্ধান্তকে কেন্দ্র করে এক দিন পরই দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে শনিবার সকালে বিরোধ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে উভয় গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় দুই গ্রামের অন্তত ২৫ জন আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরও নতুন করে সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিরোধের স্থায়ী সমাধান এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park