1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম ​গাজীপুরে মহাসড়ক অবরোধ: দীর্ঘ যানজটে স্তব্ধ চলাচল, নিরাপত্তার স্বার্থে বহু কারখানা ছুটি ঘোষণা মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন রাজীব আহমেদ (রাজু) ব্যুরো- চীফ ফরিদপুর: নরসিংদীতে জিপিএ-৫ প্রাপ্তিতে আবারও সাফল্যের শীর্ষে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী। পটুয়াখালীতে ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি করে ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা আদায়: মানব পাচার চক্রের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা ​নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি

সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

সিনিঃ স্টাফ রিপোর্টার ; আব্দুল্লাহ আল মামুন (টিপু)

‘মাদক ছেড়ে মাঠে চল, খেলাধুলায় বাড়ে বল’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০শে অক্টোবর) বিকাল ৪ ঘটিকার সময় সাভার থানা রোড এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তারাপুর মাঠ প্রাঙ্গনে সাভার তারাপুর ফুটবল একাডেমির উদ্যোগে এ টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহফুজ ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন সরকার শাওন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মো. দেলোয়ার হোসেন মাদবর।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন নাইমুর রহমান খান নাঈম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামিরুল হক সামির, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমু ইমরানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা ছাত্রদলের ১নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাছেল শাহ।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ হযরত আলী পাথালিয়া ইউনিয়ন সহ-সভাপতি বিএনপি, মোহাম্মদ খান মজলিস বাবু সাভার পৌর বিএনপি, সাবেক সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. এমদাদ মিয়া, মো. রাশেদুজ্জামান বাচ্চু ৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাভার পৌর বিএনপি, জয়দেব শাহা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাভার পৌর বিএনপি, মো. মিন্টু মিয়া, হিমু আহমেদ ও ঢাকা জেলা যুবদলের মো. সাইফুল ইসলাম (নবীন)।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park