1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
K কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন K: সালিশে মীমাংসার এক দিন পরই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২৫ সংবাদ শিরোনাম ​গাজীপুরে মহাসড়ক অবরোধ: দীর্ঘ যানজটে স্তব্ধ চলাচল, নিরাপত্তার স্বার্থে বহু কারখানা ছুটি ঘোষণা মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন রাজীব আহমেদ (রাজু) ব্যুরো- চীফ ফরিদপুর: নরসিংদীতে জিপিএ-৫ প্রাপ্তিতে আবারও সাফল্যের শীর্ষে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী। ।

টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পুত্রের ছুরিকাঘাতে গুরুতর আহত পিতার মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামজারছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক তুচ্ছ বিষয়ে ছেলে হারুনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আবুল কাসেম প্রকাশ লেডু মিস্ত্রি (৪৬)। পরে তাকে হ্নীলায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্ত ও আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে মরদেহ বাড়িতে আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park