1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তামাবিল স্থল বন্দরে বৈধ এলসির ব্যবসার আড়ালে কেোন অবৈধ ব্যবসা কোন ছাড় নয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এম পি। কাঁঠালিয়ায় মৎস্য অবরোধ অমান্য করে নির্বিচারে পোনা নিধন, নিষিদ্ধ মশারি জাল জব্দ করে এলাকাবাসীর বিক্ষোভ কাঠালিয়া জোরাপোল বাজার। আবাসন পরকল্পে বিক্রি হচ্ছে মাদক। ,,নরসিংদীতে শারসভা অনুষ্ঠিত,দীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, সাভারে বিশেষ সভায় সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, সাভারে বিশেষ সভায় সুলতান সালাউদ্দিন টুকু আসন্ন দুর্গাপূজা উপলক্ষে, সাভারে বিশেষ সভায় সুলতান সালাউদ্দিন টুকু গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন রিয়াজ উদ্দিন লিপ্টন: আধুনিক ও মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার ID CARD NO: 31/26 S..C MD. RABBI MIA Staff Correspondent গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের উপর সন্ত্রাসী হামলা।

গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের উপর সন্ত্রাসী হামলা।

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

স্টাফ রিপোটার:
মো: বিল্লাল হোসেন

আজ (৩০শে সেপ্টেম্বর ২০২৬ ইং) গাজীপুরে দৈনিক ভোরের সময় পত্রিকার জেলা প্রতিনিধি ফাতেমা আক্তারের উপর সন্ত্রাসী হামলা হয়েছে, প্রতিদিনের মতো তিনি আজকেও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সংগ্রহে গেলে তার উপরে কিছু সন্ত্রাসী হামলা চালায়।
তিনি গাজীপুর জেলার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেত্রী এবং বাংলাদেশ আইন ও অধিকার এইড ‘উইমেন্স উইংস’-এর সেক্রেটারি। । সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।
​বর্তমানে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
​সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর এই নারকীয় ও নৃশংস হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ (এসকেপি)। সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব মো: আব্দুল মান্নান এক বিবৃতিতে বলেন, “একজন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা বা নির্যাতনের শিকার হলে তা কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক কারণ এবং জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।” তিনি রাজনৈতিক বা সামাজিক প্রভাব বিবেচনা না করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
​এদিকে বাংলাদেশ আইন ও অধিকার এইড ‘উইমেন্স উইংস’-এর আহ্বায়ক জাকিয়া হোসেন সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park