1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
K কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন K: সালিশে মীমাংসার এক দিন পরই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২৫ সংবাদ শিরোনাম ​গাজীপুরে মহাসড়ক অবরোধ: দীর্ঘ যানজটে স্তব্ধ চলাচল, নিরাপত্তার স্বার্থে বহু কারখানা ছুটি ঘোষণা মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যুতে কর্মসূচিতে অনুপস্থিত, বহিষ্কার যুবদল নেতা শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর বহিষ্কারাদেশ সাভারে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন রাজীব আহমেদ (রাজু) ব্যুরো- চীফ ফরিদপুর: নরসিংদীতে জিপিএ-৫ প্রাপ্তিতে আবারও সাফল্যের শীর্ষে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী। ।

কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

ফরিদপুরে কৌশিক সাহা জিতু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি তাপস কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহসভাপতি ননী গোপাল বিশ্বাস ও সুকেশ কুমার সাহা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তুষার কুমার দত্ত, সদর উপজেলা শাখার সভাপতি সিতাংশু মিত্র কিংকর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়। এ ছাড়া বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বনাথ সরকার স্বাধীন ও চন্দ্রা দেবনাথ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রাম দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির সদস্যসচিব সুব্রত রবিদাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, কৌশিক সাহা জিতুর মৃত্যুতে তাঁর পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার যেন ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park