1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরাইলে সড়ক দুর্ঘটনা: গভীর রাতে পণ্যবাহী ট্রাক উল্টে খাদে, অক্ষত চালক টঙ্গী পূর্ব থানায় ৪০ দিনে ৪১৯ গ্রেপ্তার বিপুল পরিমাণ মাদক ও অস্র উদ্ধার নরসিংদী জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন” (০৫ অক্টোবর ২০২৬) সরাইলে সড়ক দুর্ঘটনা: গভীর রাতে পণ্যবাহী ট্রাক উল্টে খাদে, অক্ষত চালক ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন হাইস্কুলে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত। গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন রতনদী-তালতলীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন লামায় গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী চিকিৎসকের জমি নিয়ে বিরোধ; স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ

রতনদী-তালতলীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

আবু নাঈম হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৫নং রতনদী-তালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা থেকে বদনাতলী খেয়াঘাট পর্যন্ত সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ ও দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, কর্মজীবী, ব্যবসায়ী, সমাজসেবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
বক্তারা আরও বলেন, মাটিভাঙ্গা থেকে বদনাতলী খেয়াঘাট পর্যন্ত সড়কটি এলাকার হাজারো মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park