1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪-২৫ এর অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান। আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এর এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নরসিংদি শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর নেতৃবৃন্দ। রংপুরের পীরগঞ্জে অবৈধভাবে নালা বন্ধ করে ইটভাটা পরিচালনা, পানিতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি পীরগঞ্জে অবৈধভাবে পুল ভরাট, কৃত্রিম জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী পীরগঞ্জে অবৈধ টায়ার জ্বালিয়ে তেল তৈরির কারখানা: স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের মুখে এলাকাবাসী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে, সাভারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল পঞ্চম শ্রেণীর ছাত্রীর দাঁত ভেঙে যাওয়ার ঘটনার প্রধান আসামি মোঃ ফয়সাল গ্রেফতার। সাভারে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সুকতাইলে চেয়ারম্যান প্রার্থী হাছানুল বান্নার গণসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পঠিত

মোহাম্মদ বরকত মোল্লা গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাছানুল বান্না গণসংযোগ করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে সুকতাইল ইউনিয়নের কেকানিয়া ও তালার বাজারসহ বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি।
এ সময় হাছানুল বান্না স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। পাশাপাশি তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাছানুল বান্না বলেন, “আমি সুকতাইল ইউনিয়নের মানুষের কাছে যাচ্ছি, তাঁদের কথা শুনছি এবং তাঁদের প্রত্যাশা জানার চেষ্টা করছি। নির্বাচিত হলে এলাকার মানুষের সঙ্গে পরামর্শ করে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই। বিশেষ করে রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমি চাই সুকতাইল ইউনিয়ন একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে উঠুক। এজন্য দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন।”
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা মো: মুছা মোল্লা বলেন, “হাছানুল বান্না আমাদের এলাকায় এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন সমস্যার কথা শুনছেন। আমরা চাই, যিনি চেয়ারম্যান নির্বাচিত হবেন তিনি যেন মানুষের পাশে থাকেন এবং এলাকার বাস্তব সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখেন।”
এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কেকানিয়া ও তালার বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাছানুল বান্না।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের গণসংযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park