
দৈনিক ঢাকা পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক সোহরাব আহমেদ
সরাইল উপজেলা প্রতিনিধি: দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘দৈনিক ঢাকা’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শুভোৎসব উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহরাব আহমেদ। সাংবাদিকতা ক্ষেত্রে দীর্ঘ ও বর্ণাঢ্য অবদান এবং পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে গণমাধ্যম জগতের বরেণ্য ব্যক্তিত্ব, সম্পাদক, সাংবাদিক এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক সোহরাব আহমেদকে তাঁর বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য
সম্মাননা স্মারক গ্রহণের পর প্রতিক্রিয়ায় সোহরাব আহমেদ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের এক দারুণ মাধ্যম। দৈনিক ঢাকা বিগত ২৪ বছর ধরে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থার প্রতীক হয়ে উঠেছে। এই স্বীকৃতি কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”উল্লেখ্য, দুই যুগেরও বেশি সময় ধরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সাথে কাজ করে আসা সোহরাব আহমেদ তাঁর মেধা, মনন ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে বিশেষ স্থান দখল করে আছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে তাঁর মতো গুণী সাংবাদিককে সম্মাননা জানানোর ফলে পুরো অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।অনুষ্ঠান শেষে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দৈনিক ঢাকার ২৪ বছর পূর্তির আনন্দ উদ্যাপন করা হয়।