1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরাইলে সড়ক দুর্ঘটনা: গভীর রাতে পণ্যবাহী ট্রাক উল্টে খাদে, অক্ষত চালক টঙ্গী পূর্ব থানায় ৪০ দিনে ৪১৯ গ্রেপ্তার বিপুল পরিমাণ মাদক ও অস্র উদ্ধার নরসিংদী জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ মূল্যায়ন সম্পন্ন” (০৫ অক্টোবর ২০২৬) সরাইলে সড়ক দুর্ঘটনা: গভীর রাতে পণ্যবাহী ট্রাক উল্টে খাদে, অক্ষত চালক ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে পালিত বাবা ও সহযোগী গ্রেফতার ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন হাইস্কুলে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত। গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন রতনদী-তালতলীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন লামায় গভীর রাতে বসতঘরে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী চিকিৎসকের জমি নিয়ে বিরোধ; স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, ৮-১০ জনের বিরুদ্ধে অভিযোগ

সাভারে ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাভার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

প্রতিনিধি: বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশন, সাভার উপজেলা শাখা ইউনিটের নতুন অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সাভারের উত্তর নামাবাজারে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সুধী সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের ঐক্য ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি উত্তর নামাবাজার এলাকার শৃঙ্খলা রক্ষায় এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আশেক আলী মোল্লা।
​অনুষ্ঠানে সংগঠনটির সাভার উপজেলা শাখার নবগঠিত নেতৃত্বের পরিচয় করিয়ে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি মোঃ আমজাদ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সার্বিক তদারকি করেন সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মোঃ আক্কাস আলী।
​এছাড়াও আমন্ত্রিত অতিথি ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
​মোঃ আক্তার হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড পৌর বিএনপি
​আবুল বাশার, সহ-সভাপতি, ১নং ওয়ার্ড পৌর বিএনপি
​অনুষ্ঠানের শেষ পর্বে সাভার উপজেলাসহ দেশ ও জাতির সার্বিক কল্যাণ, পরিবহন খাতের সমৃদ্ধি এবং সকল শ্রমিক ভাইদের নিরাপত্তা ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত অতিথিবৃন্দ ও পরিবহন শ্রমিকদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park