1. admin@ekusheynews.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। সরকারি নির্ধারিত দামের বেশি গ্যাস বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা: ইউএনও মো. মাসুদ রানা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। অবহেলা ও পরিত্যক্ত স্থান এখন এক মনোরম পর্যটন কেন্দ্র: নতুন রূপ পেল জৈনকাঠী ও ভূরিয়া খেয়াঘাট নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নরসিংদীর শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালকে জরিমানা। সাভারে ধর্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সরকারি হাসপাতালগুলোতে বিচ্ছিন্ন পদক্ষেপ নয় প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পিত কর্মসূচি বললে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত দৈনিক ঢাকা পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক সোহরাব আহমেদ গাজীপুরের নাওজোর-কড্ডায় পুলিশের গাড়িতে আগুন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা

নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ ৪ নভেম্বর ২০২৬ (বুধবার) বিকেলে রায়পুরা অডিটোরিয়াম হলে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রায়পুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জনাব মোঃ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য জনাব ইঞ্জিঃ মোঃ আশরাফ উদ্দিন বকুল মহোদয়। প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুর। সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমান,
এছাড়াও রায়পুরা থানা, পৌরসভা ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park