1. admin@ekusheynews.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। সরকারি নির্ধারিত দামের বেশি গ্যাস বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা: ইউএনও মো. মাসুদ রানা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। অবহেলা ও পরিত্যক্ত স্থান এখন এক মনোরম পর্যটন কেন্দ্র: নতুন রূপ পেল জৈনকাঠী ও ভূরিয়া খেয়াঘাট নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নরসিংদীর শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালকে জরিমানা। সাভারে ধর্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সরকারি হাসপাতালগুলোতে বিচ্ছিন্ন পদক্ষেপ নয় প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পিত কর্মসূচি বললে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত দৈনিক ঢাকা পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক সোহরাব আহমেদ গাজীপুরের নাওজোর-কড্ডায় পুলিশের গাড়িতে আগুন, সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা

স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

আজ ৫ নভেম্বর ২০২৬
ক্রীড়া হলে পেশা, পরিবারে পাবে ভরসা” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে তৃণমূল পর্যায় থেকে খুদে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ এর জেলা ও উপজেলা পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সারাদেশের ন্যায় একযোগে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নরসিংদী জেলা হতে সরাসরি যুক্ত হন নরসিংদী সদর-১ আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব খাইরুল কবির খোকন মহোদয়, নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া মহোদয় এবং নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা মহোদয়।
উপজেলা প্রশাসন, নরসিংদী সদরের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ ভিডিও কনফারেন্সিং প্রোগ্রামে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং শিশু-কিশোর ক্রীড়াবিদরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park