1. admin@ekusheynews.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের দায়িত্ব নিলেন অধ্যক্ষ আলী মুহসিন স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। সরকারি নির্ধারিত দামের বেশি গ্যাস বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা: ইউএনও মো. মাসুদ রানা নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। অবহেলা ও পরিত্যক্ত স্থান এখন এক মনোরম পর্যটন কেন্দ্র: নতুন রূপ পেল জৈনকাঠী ও ভূরিয়া খেয়াঘাট নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। নরসিংদীর শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালকে জরিমানা। সাভারে ধর্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সরকারি হাসপাতালগুলোতে বিচ্ছিন্ন পদক্ষেপ নয় প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পিত কর্মসূচি বললে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের দায়িত্ব নিলেন অধ্যক্ষ আলী মুহসিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আগামী সেশনের দায়িত্ব পালনের শপথ নেন।

কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় অবস্থিত আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে বিকেল ৩টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান।

জানা গেছে, কুষ্টিয়া জেলা আমীর নির্বাচনের অংশ হিসেবে গত ১৬ অক্টোবর ভোট অনুষ্ঠিত হয়। এতে জেলার অন্তর্ভুক্ত সব পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন। ভোট গ্রহণের পর কেন্দ্রীয় সংগঠন গত ৪ নভেম্বর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিনকে ২০২৭-২০২৮ সেশনের জন্য কুষ্টিয়া জেলা আমীর হিসেবে নির্বাচিত ঘোষণা করে।

শুক্রবারের শপথ অনুষ্ঠানে জেলা জামায়াতের কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কুষ্টিয়া শহর ও জেলা ছাত্রশিবিরের সভাপতি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

নেতাকর্মীদের উপস্থিতিতে শপথ গ্রহণের পর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন আগামী দুই বছরের জন্য কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন এর আগে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সাল থেকে তিনি যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্যের দায়িত্বে ছিলেন। পরে ২০২৬ সালের ১৯ জানুয়ারি তৎকালীন জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের ইন্তেকালের পর পুনরায় জেলা আমীরের দায়িত্বভার গ্রহণ করেন।

তাঁর নতুন করে নির্বাচিত হওয়া এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park