1. admin@ekusheynews.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজাপুরে খাল থেকে কুপিয়ে জখম করা যুবকের মরদেহ উদ্ধার: ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত করল সিআইডি। সাভারে ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করেছে বলে মন্তব্য করলেন প্রতিমন্ত্রী সুলতান ধামরাইয়ে পুকুর থেকে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার নরসিংদীতে এসআরবির অভিযানে অস্ত্র, গুলি, মাদকসহ ১০ লক্ষাধিক টাকা উদ্ধার। নরসিংদীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আগমন, ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার,, কালীগঞ্জের জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ মাহমুদুল হাসানের দোয়া ও সমর্থন কামনা শ্রীনগর ইউনিয়নে পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল্লাহ চৌধুরী ড. মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে বিএনপির দোয়া মাহফিল। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গাজীপুরে পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনের আগুন ৯ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজাপুরে খাল থেকে কুপিয়ে জখম করা যুবকের মরদেহ উদ্ধার: ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত করল সিআইডি।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

সাইফুল ইসলাম রানা :

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি খাল থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানের খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে।
নিহত যুবকের নাম মো. নুর আলম কাগজি (৩৫)। তিনি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নৌকাঠি গ্রামের আফছার কাগজির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে একটি খালে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও সিআইডি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে জখম করার পর লাশ খালে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে লাশের কোনো পরিচয় না মেলায় সিআইডির ক্রাইম সিন ইউনিট নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে। আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাটাবেজ যাচাই করে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করা হয়।
রাজাপুর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ ও সিআইডি যৌথভাবে কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park