
,,নরসিংদীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আগমন, ফুলেল শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার,,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ কামরুজ্জামান চৌধুরীর নরসিংদী সফর উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নরসিংদী জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া ও পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ-আল-ফারুক,বিপিএম-সেবা,
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সিনিয়র সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী নরসিংদী সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।,
এ সময় নরসিংদী জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোঃ শামসুজ্জামান,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ সফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের এ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।