1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি: বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট পূণর্বহালের আনন্দে- নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা কাঁঠালিয়ায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, উদ্ধারকৃত ইলিশ পেল এতিমখানা নরসিংদী শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক-কে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার, নরসিংদী মহোদয়। নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা! আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীতে দুঃখু মিয়ার কিন্ডারগার্টেন পরিদর্শন করলেন জেলা প্রশাসক। নরসিংদী শিবপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত,

নরসিংদী শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

নরসিংদী শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ,

নরসিংদীর শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কুহিনূর মিয়া, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল,শিবপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী,বাংলাদেশ হিন্দু মহাজোট এর সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজন রায় প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি অনুদানের পাশাপাশি সংসদ সদস্য মনজুর এলাহী ব্যক্তিগতভাবে প্রতিটি মন্ডপে নগদ ৫ হাজার ও ৩০০পিছ শাড়ি প্রদান করেন। তাছাড়াও ১৭ টি পূজা মন্ডপের রাস্তা সংস্কারের জন্য ১০ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park