1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি করে ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা আদায়: মানব পাচার চক্রের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা ​নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি তিনতলা নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজাপুরে খাল থেকে কুপিয়ে জখম করা যুবকের মরদেহ উদ্ধার: ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত করল সিআইডি।

গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি

স্টাফ রিপোর্টার

মোঃ বিল্লাল হোসেন

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব চুরির ঘটনায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মনির মীর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক মো. মনির মীর গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোলখালী গ্রামের আ. কাদের মীরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে নলুয়াবাগী গ্রামের কয়েকজন জেলে সাবেক ইউপি সদস্য মনির মীরের বাড়ির সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁরা এক ব্যক্তিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে কাছাকাছি পূর্ব দক্ষিণ নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আটকে রাখেন।

পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, মনির মীরকে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় জনতা হাতেনাতে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

এদিকে, ট্রান্সফরমার চুরির কারণে দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন থাকার ভোগান্তির কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিল্টন বলেন, দেড় মাস আগে নতুনগ্রাম নামের একটি এলাকা থেকে ট্রান্সফরমার চুরি হয়। এতে প্রায় এক সপ্তাহ ধরে ওই এলাকার ২৫টি পরিবার অন্ধকারে ছিল।

গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া জানান, গত দুই মাসে ওই এলাকায় চার থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গলাচিপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জয় প্রকাশ নন্দী জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় কেউ বাদী না হলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বাদী হয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park