1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬০ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেনঃ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা  করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেসক্লাবের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি এনামুল হক, কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা শামসুদ্দিন আহমাদ এবং কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলামসহ দলের নেতৃবৃন্দ।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর, এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, এসএ টিভির ক্যামেরাপারসন ও লিখনি সংবাদের মাহবুব হোসেন, খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জুনিয়র সাকিব, সাংবাদিক সবুজ, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও যুগ যুগান্তরের কুমারখালী প্রতিনিধি শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও পেশাগত বিষয় নিয়ে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। এ সময় কুমারখালী প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের প্রয়োজনীয়তার বিষয়টি নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন সাংবাদিকরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন জামায়াত নেতারা।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, কুমারখালী জামায়াতে ইসলামী বা তাদের কোনো নেতাকর্মীর কর্মকাণ্ডে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা যাচাইযোগ্য ও নির্ভরযোগ্য প্রমাণসহ সরাসরি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দকে জানানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। এতে ভুল বোঝাবুঝি দূর হওয়ার পাশাপাশি সঠিক তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও তারা উল্লেখ করেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাসহ যেকোনো ধরনের সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতিও দেন জামায়াত নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park