1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

কুমারখালী প্রেসক্লাবকে মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয়

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন : স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে উৎসবমুখর পরিবেশে কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক নৌকাভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) পদ্মা ও গড়াই নদীর মোহনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে দিনব্যাপী কর্মসূচি সাংবাদিকদের মধ্যে আনন্দ ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

সকাল ১০টায় কুমারখালী পৌর বাস টার্মিনালসংলগ্ন কুমারখালী প্রেসক্লাব কার্যালয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি খন্দকার লিপু আমীর এবং সাধারণ সম্পাদক ও এসএ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদের নেতৃত্বে প্রায় অর্ধশত সদস্য গড়াই ইকো পার্ক থেকে নৌকাযোগে পদ্মা-গড়াইয়ের মোহনার উদ্দেশে যাত্রা করেন।

মনোমুগ্ধকর নৌকাভ্রমণ শেষে নদীর তীরবর্তী মনোরম পরিবেশে বনভোজনের আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকরা আনন্দ-আড্ডা, কুশল বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের কুমারখালী উপজেলা সংবাদদাতা মাহমুদ শরীফ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা এবং চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, একুশে টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের ক্যাশিয়ার মাহমুদুল হাসান প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবরের কুমারখালী প্রতিনিধি নয়ন শেখ, এসএ টিভির ক্যামেরাপারসন ও দৈনিক লিখনী সংবাদের মাহবুব হোসেন, খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুলক সরকার, দ্য মিরর অব বাংলাদেশের কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান, মিরর নিউজের কুমারখালী প্রতিনিধি ইসরাইল হোসেন, একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের কুমারখালী উপজেলা সংবাদদাতা শাহাদৎ হোসেন, জে টিভির কুমারখালী প্রতিনিধি মো. লিটন প্রামাণিক, মাইটিভির ক্যামেরাপারসন রবিন শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান বলেন, “কুমারখালী প্রেসক্লাবকে সারা দেশের জন্য একটি মডেল প্রেসক্লাব হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে সংবাদ ও সাংবাদিকতার ইতিবাচক পরিচয়ের পাশাপাশি সংবাদকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “এখন থেকে প্রতি মাসে একদিন বনভোজনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব উদ্যোগ সফল করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

আয়োজনে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের আয়োজন কর্মব্যস্ততার মধ্যে সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কুমারখালী প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park