1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

পেশাজীবী সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা ছাড়া প্রকৃত উন্নয়ন অসম্ভব: সংসদ সদস্য আফজাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন : স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মো. আফজাল হোসেন কুমারখালী পৌর পেশাজীবী ইউনিটের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাদ মাগরিব হযরত সোনাবন্ধু সুপার মার্কেটে স্থানীয় কুমারখালী পৌর যুব বিভাগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর পেশাজীবী ইউনিটের সভাপতি আক্তারুল হোসেনের পরিচালনায় সভায় পেশাজীবী ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় এমপি আফজাল হোসেন বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। পেশাজীবীদের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগিয়ে কুমারখালী-খোকসার মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কুমারখালী উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা সামসুদ্দিন আহমাদ, কুমারখালী উপজেলা যুব বিভাগের সভাপতি ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. গোলাম মোস্তফা, সেক্রেটারি কামাল হোসেন এবং কয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম।

মতবিনিময় সভায় পেশাজীবী ইউনিটের সদস্যরা কুমারখালী পৌর এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। নেতৃবৃন্দ এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park