
নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় প্রতিনিধি , , সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম মাওলানা মোস্তফা কামাল স্যার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।এতে জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করেন এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী বৃন্দ ও সমিতির মাধ্যমে মরহুমের পরিবারের জন্য চেক প্রদান করা হয়।এতে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব ফয়েজ আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন, সাংগঠনিক জনাব নুরুল আলম, আরও উপস্থিত ছিলেন রাংপানি স্কুলে অধক্ষ্য জনাব অলিউর রহমান, সহ- প্রধান জনাব ক্ষিতিস স্যার ও অত্র স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ।