1. admin@ekusheynews.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক সাভার-আশুলিয়ায় আন্তঃইউনিয়ন ক্রিকেট কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এ আর এম আল মামুন। কালীগঞ্জে তানযিমুল মাদারিসিল কওমিয়্যাহ’ এর উদ্যোগে বৃত্তিপ্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালীগঞ্জে দুর্ধর্ষ চুরি: বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও নগদ অর্থ সহ অর্ধ কোটি টাকার মালামাল লুট পূণর্বহালের আনন্দে- নাচোলের দুই ইউপি চেয়ারম্যানকে গণসংবর্ধনা কাঁঠালিয়ায় ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস, উদ্ধারকৃত ইলিশ পেল এতিমখানা নরসিংদী শিবপুরে ৭০টি পূজা মন্ডপে অনুদান বিতরণ

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

এস এম নজরুল ইসলাম গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ ও পরামর্শ পেয়েছেন তিন শতাধিক রোগী। পাশাপাশি ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার, বিদেশি লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন।

 

শনিবার (১৭ অক্টোবর) গৌরনদীর টরকী এলাকার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন আছিয়া চ্যারিটেবল ক্লিনিকে দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

 

ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মাহমুদুল হক উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া এবং বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চোখের ছানি, নেত্রনালির সমস্যা ও অন্যান্য চক্ষুরোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেন।

 

আয়োজকেরা জানান, ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার ও বিদেশি লেন্স সংযোজনের পাশাপাশি ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকার ব্যবস্থাও করা হবে।

 

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির বলেন, মানবসেবার অংশ হিসেবে প্রতি তিন মাস পরপর এ ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে। অসহায় ও দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি রক্ষা এবং চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park