

মোহাম্মদ কামাল হোসেন নিজস্ব সংবাদদাতা :
আসন্ন শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সামসুউদ্দিন আহমেদ সামু-এর নেতৃত্বে ৮ নং ওয়ার্ডের গোপীনাথপুরে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হাজী নাসির ভূঁইয়া-র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সামসুউদ্দিন আহমেদ সামু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)-এর সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এবং রায়পুরা উপজেলা জিসাস-এর সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল।
প্রচারণা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের বিশাল সমাগম ঘটে। উপস্থিত ছিলেন:
রাজনৈতিক ও যুবদল নেতৃবৃন্দ: যুবদল নেতা আকির ভূঁইয়া, যুবদল নেতা কামাল ফকির , রায়পুরা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া (৬ নং ওয়ার্ড)।
জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ: ইসমাইল মেম্বার (৫ নং ওয়ার্ড), চান মিয়া মেম্বার (৩ নং ওয়ার্ড), ইসমাইল মেম্বার (৮ নং ওয়ার্ড), জাবেদ হোসেন ফটিক (৩ নং ওয়ার্ড), হোসেন মিয়া (৫ নং ওয়ার্ড), সাইফুল ইসলাম (৪ নং ওয়ার্ড), জলিল মেম্বার, ফরিদউদ্দিন (৩ নং ওয়ার্ড), কামরুজ্জামান মামুন (৩ নং ওয়ার্ড), খোকন ডাক্তার (গোপীনাথপুর), মাইনউদ্দিন (গোপীনাথপুর), আজিজ মিয়া, নুরুল ইসলাম নাহিদ, রিয়াজউদ্দিন, ফারুক মিয়া, মেহেদী হাসান খসরু , কাজল মিয়া ও হারুন মিয়া।
সাংবাদিক বৃন্দ: সংবাদকর্মী আবুল কালাম আজাদ, আজিজুল হক এবং কবির চৌধুরী।
সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা শ্রীনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং একটি সুশাসিত ও আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সামসুউদ্দিন আহমেদ সামু-এর হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এ সময় উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।