
স্টাফ রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন : আসন্ন ৬নং জৈনকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পেতে জোর লবিং ও মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দলের সম্ভাব্য একাধিক হেভিওয়েট প্রার্থী। স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের সূত্রে জানা গেছে, বিএনপি থেকে দলীয় সমর্থনের প্রত্যাশায় মাঠে সক্রিয় রয়েছেন চারজন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক মুখ। তাঁরা হলেন: জনাব মোঃ ইকবাল হোসেন মৃধা জনাব মোঃ আবুল হাওলাদার জনাব মোঃ আফজাল হোসেন স্বপন তালুকদার মাহতাব উদ্দিন হাওলাদার মনোনয়ন প্রত্যাশী নেতারা ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সাথে নিয়মিত কুশল বিনিময় করছেন। একই সাথে হাই কমান্ড ও স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের দৃষ্টি আকর্ষণে নিজেদের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার উন্নয়ন ভাবনার কথা তুলে ধরছেন ভোটারদের সাথে কথা বলে জানা যায়, চারজনইএলাকাতে পরিচিত ও জনপ্রিয় মুখ। তবে তৃনমূলের নেতা-কর্মীরা এমন একজন যোগ্য প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছেন যিনি দলের দুর্দিনে সাথে ছিলেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। শেষ পর্যন্ত হাইকমান্ড কার ওপর আস্থা রাখেন, এখন সেটাই দেখার বিষয়।