1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কৌশিক সাহা জিতু হত্যার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন রাজীব আহমেদ (রাজু) ব্যুরো- চীফ ফরিদপুর: নরসিংদীতে জিপিএ-৫ প্রাপ্তিতে আবারও সাফল্যের শীর্ষে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী। পটুয়াখালীতে ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি করে ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা আদায়: মানব পাচার চক্রের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা ​নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

পটুয়াখালীতে ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি করে ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা আদায়: মানব পাচার চক্রের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা ​নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

পটুয়াখালীতে ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি করে ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা আদায়: মানব পাচার চক্রের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা
​নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

স্টাফ রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন

ইতালিতে পাঠানোর লোভ দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে নির্মম নির্যাতন ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে আন্তর্জাতিক মানব পাচারকারী ও মাফিয়া চক্রের মূল হোতাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পটুয়াখালী বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর: জি আর ২৬০/২০২৪। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী গ্রামের মো. রহিম মোল្សার ছেলে ভুক্তভোগী মো. সোহেল রানা (২৫)। মানব পাচারকারী চক্রের সদস্যরা তাকে অবৈধভাবে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যায় এবং সেখানে ১৮ মাস আটক রেখে অমানবিক নির্যাতন চালায়। এ সময় চক্রটি বিভিন্ন মাধ্যমে জিম্মি করে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে মোট ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা হাতিয়ে নেয়।
​যেভাবে টাকা লেনদেন হয়:
অভিযুক্ত চক্রের মূল হোতা ও সহযোগীরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে এই টাকা আদায় করে। এর মধ্যে মেসার্স ঝুমা ফার্মেসী, মেসার্স রায়হান এন্টারপ্রাইজ এবং মেসার্স রিফাত ট্রেডার্স-এর ব্যাংক হিসাব ব্যবহার করা হয়। অভিযুক্ত মোহাম্মদ মিলন ভূঁইয়ার স্ত্রী মাহফুজা বেগম এসব অ্যাকাউন্ট থেকে টাকাগুলো উত্তোলন ও বুঝে নেন।
​অভিযুক্ত চক্রের প্রধান ও সদস্যরা:
​মোহাম্মদ মিলন ভূঁইয়া (পিতা- মৃত হাবিব উদ্দিন ভূঁইয়া, সাং- সুলতানপুর, থানা- পলাশ, জেলা- নরসিংদী)।
​মোহাম্মদ নুরুজ্জামান বেপারী ওরফে সোলেমান (সাং- নেয়ামতপুর, শরীয়তপুর)— যিনি এই চক্রের লিডার হিসেবে পরিচিত।
​এছাড়া মামলার অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন মাহফুজা বেগম, মোসা. রিনা বেগমসহ চক্রের অন্যান্য সক্রিয় সদস্যরা।
​ভুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park