1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে ইতালির প্রলোভনে লিবিয়ায় জিম্মি করে ২৭ লাখ ৮০ হাজার ১০০ টাকা আদায়: মানব পাচার চক্রের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা ​নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন স্থগিতের ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি গলাচিপায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক গন অধিকার এর সভাপতি পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় একটি তিনতলা নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাজাপুরে খাল থেকে কুপিয়ে জখম করা যুবকের মরদেহ উদ্ধার: ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত করল সিআইডি।

পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

পলাশবাড়ীতে এডিপির প্রকল্প বাস্তবায়নে তদারকি, তদন্ত কমিটি গঠনের আশ্বাস

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় প্রায় পৌনে ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তদারকির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী। প্রকল্পগুলোর কাজের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল।
উপজেলায় এডিপির অর্থায়নে নেওয়া উন্নয়ন প্রকল্পগুলোর কাজের অগ্রগতি নিয়ে সম্প্রতি বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। কোনো কোনো প্রকল্পের কাজ আংশিক সম্পন্ন হওয়া, বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়ম এবং কাগজে প্রকল্প থাকলেও মাঠপর্যায়ে কাজের অস্তিত্ব না পাওয়ার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, তিনি নিজে প্রকল্পগুলোর প্রায় ৮৫ শতাংশ কাজ তদারকি করেছেন। বাকি কাজগুলোতে তিনি যেতে পারেননি। কোনো প্রকল্পের সভাপতি নিজের দায়িত্বাধীন প্রকল্প সম্পর্কে জানেন না—এমন পরিস্থিতি হওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, প্রকল্প বাস্তবায়ন নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনও আমিনুল ইসলাম বুলবুল পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। তদন্তের মাধ্যমে প্রকল্পগুলোর প্রকৃত অবস্থা, কাজের অগ্রগতি, বরাদ্দের অর্থের ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা যাচাই করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উন্নয়ন প্রকল্পের কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরা জরুরি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ ভিত্তিহীন হলে সংশ্লিষ্টদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park