1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন : স্টাফ রিপোর্টার

অপ্রয়োজনীয় রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কেবলই বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জাতীয় সংকটের মুহূর্তে এমন কর্মসূচি দায়িত্বহীনতার পরিচায়ক বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল ব্যয় করে লংমার্চ করার পেছনে কোনো যৌক্তিকতা নেই। এটি যেমন জ্বালানি খাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, তেমনি জনদুর্ভোগও বাড়াবে।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশের জনগণ ইতিমধ্যেই সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং তা সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। বিরোধী দলকেও এই সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি স্থানীয় জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খালেদা জিয়ার স্মরণসভায় বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park