1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগর ইউনিয়নে পরিবর্তন ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল্লাহ চৌধুরী ড. মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে বিএনপির দোয়া মাহফিল। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গাজীপুরে পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনের আগুন ৯ ইউনিটের ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার পরিবার। কিন্তু সেই আশ্রয়ই যখন হারিয়ে যায়, তখন শিশুটির হাত ধরে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। নরসিংদীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারে কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের নিয়ে কুমারখালীর কয়া ইউনিয়নে সমাবেশ জাফলং, সাদাপাথর ও লাল শাপলার বিলে পর্যটকদের উপচে পড়া ভিড়* খোকসার মাশলিয়া জামে মসজিদে জুমার খুতবায় এমপি আফজাল: মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার পরিবার। কিন্তু সেই আশ্রয়ই যখন হারিয়ে যায়, তখন শিশুটির হাত ধরে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

একটি শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা তার পরিবার। কিন্তু সেই আশ্রয়ই যখন হারিয়ে যায়, তখন শিশুটির হাত ধরে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।

সাত বছরের ছোট্ট শিশু সোহানা। জন্ম থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন; নিজে ঠিকমতো হাঁটতেও পারে না। জীবনের এই কোমল বয়সেই তাকে পার হতে হচ্ছে অবহেলা, অনিশ্চয়তা আর অসহায়ত্বের কঠিন সময়। অভিযোগ রয়েছে, আপনজনেরাই তাকে পরিত্যাগ করেছেন। যে বয়সে তার বাবা মায়ের কোলে থাকার কথা, সে বয়সে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। আজও আধো স্বরে বাবা-মাকে ডাকে। কিন্তু সেই ডাকের উত্তর দেওয়ার কেউ নেই!
নরসিংদী সদরে সন্ধান পাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে তার বাবা-মা ফেলে চলে গেছেন বলে জানা গেছে। আজ ২৪ অক্টোবর শনিবার জেলা প্রশাসক, নরসিংদী জনাব ইসরাত জাহান কেয়া নরসিংদীর বানিয়াছল এলাকায় সোহানাকে দেখতে যান।
শিশুটির চিকিৎসা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি জন্মনিবন্ধন, প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী চিকিৎসা ও পরিচর্যা এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটির বাবা-মায়ের সন্ধানেও কার্যক্রম চলমান রয়েছে। অভিভাবকদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে সরকারি শিশু পরিবারে তার নিরাপদ আশ্রয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কঠিন বাস্তবতার মাঝেও সোহানার জীবনে এক টুকরো মমতার নাম আম্বিয়া বেগম। নিজেরই দুবেলা খাবার জোটে না, তবুও ভিক্ষা করে পাওয়া সামান্য অর্থ থেকে সোহানার মুখে খাবার তুলে দিয়েছেন তিনি। রক্তের সম্পর্ক নেই, নেই সামর্থ্য; আছে শুধু অসীম মমতা। দীর্ঘদিন ধরে শিশু সোহানাকে আগলে রেখেছেন আম্বিয়া খাতুন। নিজে বয়স্ক, অসহায়, ও আর্থিকভাবে অসচ্ছল হওয়া সত্ত্বেও সীমিত সামর্থ্যে তিনি শিশুটিকে লালন-পালন করে আসছেন। আম্বিয়া বেগমের মতো মানুষেরাই প্রমাণ করেন, মানবিকতার জন্য বিত্তবান হওয়ার প্রয়োজন নেই; প্রয়োজন একটি সংবেদনশীল হৃদয়ের।
তাঁর এই নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতা সত্যিই অনুকরণীয়। জেলা প্রশাসক তাঁর এই অসাধারণ মানবিকতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
একটি শিশুর আপনজন তাকে ছেড়ে গেলেও, রাষ্ট্র তাকে ছেড়ে যেতে পারে না। সোহানার চিকিৎসা, নিরাপত্তা, পরিচর্যা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে জেলা প্রশাসন পাশে থাকবে।
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুরই অধিকার আছে নিরাপদ আশ্রয়ে বেড়ে ওঠার, ভালোবাসা পাওয়ার এবং সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখার। সোহানার জীবনেও সেই স্বপ্নের আলো জ্বলে উঠুক। ৷ মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park