
,,নরসিংদীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,,
মানুষ ভজলে সোনার মানুষ হবি’—মরমি সাধক ফকির লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন ও জীবনবোধকে স্মরণ করে নরসিংদীতে তাঁর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,
নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদীর আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন,
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল-ফারুক, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার এবং নরসিংদীর সিভিল সার্জন মোহাম্মদ বুলবুল কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইসরাত জাহান কেয়া। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কালচারাল অফিসার রুনা লায়লা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় লালন সাঁইয়ের মানবতাবাদী চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির দর্শন তুলে ধরা হয়। তাঁর গান ও দর্শন মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সমাজে বিভেদ দূর করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়,
আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের কালজয়ী গান ও মরমি সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,
অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদী।মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।