1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান,, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারে কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত তৃণমূল কর্মীদের নিয়ে কুমারখালীর কয়া ইউনিয়নে সমাবেশ জাফলং, সাদাপাথর ও লাল শাপলার বিলে পর্যটকদের উপচে পড়া ভিড়* খোকসার মাশলিয়া জামে মসজিদে জুমার খুতবায় এমপি আফজাল: মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন শিলাইদহ ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ: পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান ৬নং জৈনকাঠী ইউপি নির্বাচনে বিএনপির একক প্রার্থিতা নিয়ে ভোটের মাঠ সরগরম: জোর তৎপরতায় চার মনোনয়ন প্রত্যাশী বাগুলাটে কর্মী সমাবেশে এমপি আফজাল হোসেন, তৃণমূলে ঐক্য গড়ার আহ্বান শ্রীনগর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সামসুউদ্দিন আহমেদ সামু-এর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত চুন্টা ইউনিয়নে আশক আলী সরকারের দেওবাড়িয়া, তারাখোলা ও নতুনহাটিতে ব্যাপক গণসংযোগ ও ভোটের প্রচারণা

গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকারে কুমারখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

মোঃ শাহাদৎ হোসেন
স্টাফ রিপোর্টার

আগামী ২৭ ও ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে সামনে রেখে কুমারখালীতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা করেছে উপজেলা ও পৌর যুবদল। আসন্ন কর্মসূচিগুলো সর্বাত্মকভাবে সফল করতে এবং তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে আয়োজিত এই সভায় সাংগঠনিক শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের ওপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।

প্রস্তুতি সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন। তিনি স্মরণ করিয়ে দেন যে, দীর্ঘ রাজনৈতিক পথচলায় যুবদল সবসময় রাজপথে ত্যাগ ও সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে সকল নেতাকর্মীকে নতুন করে দেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ গ্রহণ করতে হবে।

অ্যাডভোকেট মিলন, যিনি কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবেও মাঠে রয়েছেন, তিনি বলেন, তৃণমূলের ঐক্যবদ্ধ শক্তিই যুবদলের প্রধান হাতিয়ার। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে হলে দলের প্রতিটি কর্মীকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায় ও কল্যাণে কাজ করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park