1. admin@ekusheynews.com : admin :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতার অনুসারীদের হামলায় আহত ৩ ডিবি সদস্য ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন: নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। জৈন্তাপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শংকর দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার >
মোঃ দেলোয়ার হোসেন

নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজারে ইজিবাইকের ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারির শিক্ষার্থী। সে চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে। তার এক ভাই ও এক বোন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ইজিবাইক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ইজিবাইকটি শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তিনি তখন বিদ্যালয়ের ভেতরে ছিলেন। মানুষের ভিড় দেখে বাইরে এসে জানতে পারেন, স্কুলে আসার পথে রাস্তা পার হওয়ার সময় তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। পরে তিনি দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, খবর পেয়ে ডোমার থানার এসআই সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park