
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন।
নরসিংদী, ০৭ নভেম্বর ২০২৬
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ০৭ নভেম্বর ২০২৬, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক, ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার, মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা; জেলা পরিষদ, নরসিংদীর প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা,তোফাজ্জল হোসেন এবং নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ বুলবুল কবীর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান খান, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি, একেএম গোলাম কবির কামাল এবং আলহাজ্ব ফারুক উদ্দিন ভূঁইয়া,সারোয়ার হোসেন মৃধা,সভাপতি, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি,মোঃ আলম মোল্লা, সভাপতি,ঘোড়াশাল পৌরসভা বিএনপি।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব এবং মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের বিষয় তুলে ধরেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, দিবসটির সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে জেলা কালচারাল অফিসার, রুনা লায়লার সার্বিক তত্ত্বাবধানে ‘দেশাত্মবোধক গানের আসর’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পরিবেশিত দেশাত্মবোধক সংগীত উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
বীর মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, মোঃ দুলাল মিয়া
নরসিংদী জেলা প্রতিনিধি: জাতীয় দৈনিক সবার আগে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও OIP TV।
নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা (বিজেএসএস)।