
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সোহরাব আহমেদ
ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরী কনভেশন হল রুমে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট জেলা শাখার উদ্যোগে শুভ আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।আন্তর্জাতিক প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির মাও:রিদোয়ানুল ইসলাম এর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়,অভিষেক, আইডি কার্ড এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি মো. জানে আলম রনির সভাপতিত্বে এবং এস এম খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন জনাব হেলাল উদ্দিন হিল্লোল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এস এম মর্তুজা আলম বুলবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোবারক হোসাইন
প্রবীর চৌধুরী রিপন
মো. নাসিম খন্দকার
সুহেল জাহান
শেখ মো. শেকুল ইসলাম (গণশিক্ষা বিষয়ক সম্পাদক)
এডভোকেট জাহাঙ্গীর আলম
মোহাম্মদ ইমরান খান (অধ্যক্ষ, ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ)
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহাগ মোল্লা শিমুল, দপ্তর সম্পাদক মো. খাদেমুল ইসলাম জীবন, পাভেল মাহমুদ, হাফেজ নাইমুল ইসলাম, মো. সহ সভাপতি খলিলুর রহমান, ইতি আক্তার, মো. সাব্বির আহমেদ, রুমা আক্তার, আরিফ চৌধুরী, আরাফাত, কামরুল, অর্থ বিষয়ক সম্পাদক বাইজিদ
যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব আহমেদসহ জেলা শাখার সকল সাংবাদিক সদস্যবৃন্দ উপদেষ্টা বৃন্দ এবং ঢাকা কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে দেশের অগ্রগতিতে সাংবাদিকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল সদস্য সত্যের পক্ষে ও নিরপেক্ষ থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত কমিটির সকল সদস্যদের হাতে অফিসিয়াল পরিচিতি কার্ড তুলে দেন।
এ সময় জেলা শাখা ও উপজেলার সকল স্তরের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও নৈশভোজ/আপ্যায়নের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।