1. admin@ekusheynews.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন: নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। জৈন্তাপুর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শংকর দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জৈন্তিয়াপুর বালিকা বিদ্যালয়ে উদযাপন। সাভারে দৈনিক নতুন ভোর পত্রিকার ৩৩,তম বর্ষপূর্তি জৈন্তাপুর হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত শত শত রোগী, শিশুদের সংখ্যাই বেশি মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিজয়ী নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। কাঁঠালিয়ায় ওসি আবু নাছের রায়হানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন:

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক সুমন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক সেলিম সরকার

গাজীপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল গাজীপুর মহানগর শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সম্প্রতি গাজীপুরের টঙ্গী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, দপ্তর সম্পাদক মোঃ বাবু হাসান, মহিলা সম্পাদিকা মিউলি আক্তার শিখা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল এবং আশুলিয়া থানা (ঢাকা জেলা) জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি মোঃ নূর হোসেন।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মিলন হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সুমন পাটোয়ারী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সেলিম সরকার দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ কামাল হোসেন এবং সহ-সভাপতি হিসেবে নাজিম উদ্দিন, জনাব বাদল, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ বাহার শেখ ও মোঃ আরিয়ানসহ মোট ৩১ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত মহানগর কমিটির সভাপতি মোঃ মিলন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সুমন পাটোয়ারী।
মোঃ মুরাদ নূর যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ স্বপন যুগ্ম-সাধারণ সম্পাদক,মোঃ নবীন হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ শাহাদাত যুগ্ম-সাধারণ সম্পাদক,
মোঃ আবুল কালাম খাঁন সহ-সাংগঠনিক সম্পাদক,
মোঃ পারভেজ হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ আশরাফুল ইসলাম বাপ্পি কোষাধক্ষ, মোঃ এইচ এম সোহেল দপ্তর সম্পাদক, মোঃ মহাসীন মিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আব্দুল মালেক কৃষি বিষয়ক সম্পাদক, মোঃ তরিকুল ইসলাম রাজীব যুব বিষয়ক সম্পাদক,
মোঃ মহিদুল ইসলাম মাসুম ছাত্র বিষয়ক সম্পাদক, মোঃ জাহিদুল শ্রম বিষয়ক সম্পাদক,মোঃ হায়দার আলী
সেচ্চাসেবক বিষয়ক সম্পাদক, মোঃ মনির হোসেন প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, মোঃ উজ্জল হোসেন
তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক,
মোঃ সুজন আইন বিষয়ক সম্পাদক,
মোঃ হাফেজ ক্বারী সৈয়দ আলী ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ স্বপন মিয়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মোঃ বেলায়েত ত্রান ও পূর্ন বাসন বিষয়ক সম্পাদক,মোঃ মতিউর রহমান ক্রিড়া বিষয়ক সম্পাদক।
আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করতে মোটর চালক দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে মোটর চালক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের বিস্তার ঘটানোর পাশাপাশি চালকদের অধিকার ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে নবগঠিত গাজীপুর মহানগর শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park