1. admin@ekusheynews.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জৈন্তাপুর হাসপাতালে ডায়রিয়া ও ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত শত শত রোগী, শিশুদের সংখ্যাই বেশি মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিজয়ী নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। কাঁঠালিয়ায় ওসি আবু নাছের রায়হানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভারে বিরুলিয়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের দায়িত্ব নিলেন অধ্যক্ষ আলী মুহসিন

মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিজয়ী

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিজয়ীমোঃ মাসুদ ফকির স্টাফ রিপোর্টার : দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।নির্বাচনে সভাপতি পদে ‘আনারস’ প্রতীক নিয়ে মো. আলাউদ্দিন (মাস্টার) এবং সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীক নিয়ে আতাউর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
গত শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) মাদিলাহাট ব্যবসায়ী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই পুরো এলাকায় চরম উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী আমেজ বিরাজ করছিল প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি দেন।নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়ে মো. আলাউদ্দিন মাস্টার ব্যবসায়ী ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ, অধিকার রক্ষা এবং মাদিলাহাটের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন এদিকে, সাধারণ সম্পাদক পদে আতাউর রহমানের এই বিশাল জয়কে মাদিলাহাটের ব্যবসায়ী সমাজের ঐক্য ও আস্থার প্রতীক হিসেবে দেখছেন স্থানীয়রা।সচেতন মহল আশা প্রকাশ করেছে, নবনির্বাচিত এই নেতৃত্ব আগামী দিনে মাদিলাহাট ব্যবসায়ী সমিতিকে আরও এগিয়ে নিতে এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।নির্বাচন সম্পন্ন হওয়ার পর থেকেই বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানাতে এবং শুভেচ্ছা বিনিময় করতে বিভিন্ন ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা ভিড় করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park